Logo
Logo
×

Advertisement

বিনোদন

অক্ষয়ের ছবির ব্যবসার আয় মিথ্যা, সমালোচনার পালটা জবাব দিলেন পরিচালক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম

অক্ষয়ের ছবির ব্যবসার আয় মিথ্যা, সমালোচনার পালটা জবাব দিলেন পরিচালক

ছবি: সংগৃহীত

Advertisement

মাসখানেক আগে মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ সিনেমাটি। যে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে উঠেছিল নানা অভিযোগ। একজন খ্যাতনামা বাণিজ্যিক বিশেষজ্ঞের দাবি অনুসারে, ছবির ব্যবসা নিয়ে ভুল তথ্য প্রদান করা হয়েছিল। ভারতে আশি কোটি টাকার ওপর আয় এবং প্রথম সপ্তাহেই ১০০ কোটি টাকা উপার্জন করেছে। 

তিনি দাবি করেন, আয় বেশি দেখাতে প্রযোজনা সংস্থা নিজেরাই বেশি করে টিকিট কেটে রেখেছিল বলে অভিযোগ। 

‘স্কাই ফোর্স’-এর বক্স অফিস কালেকশনের এসব বিতর্কে নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক সন্দীপ কেউলানি।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ বলেন, ‘কোনো রকম মিথ্যা তথ্য প্রকাশ করা হয়নি। এটা একেবারেই দর্শকের ভালোবাসার ফল। এখনো পর্যন্ত সিনেমার ফিডব্যাক বেশ ভালো। সকলেই প্রশংসা করছেন।’

এখানেই থামেননি সন্দীপ। গতেবাঁধা বক্স অফিস কালেকশন প্রসঙ্গে তিনি বলেন, ‘মুন্নাভাই এমবিবিএস যদি কারও প্রিয় সিনেমা হয়, তিনি নিশ্চয়ই বক্স অফিস কালেকশনের কথা ভাববেন না।’ তাই পরিচালক মনে করেন, এই বক্স অফিস কালেকশনের বিষয়টা আজীবন থাকবে না। তাই এই আলোচনা করাটাকেও তিনি অর্থহীন বলেই মনে করেন।

একইসঙ্গে, সিনেমার ব্যবসার সঙ্গে কোনো সিনেমা ভালো না খারাপ, তার তুলনা হয় না বলেই মনে করেন পরিচালক। কোনো সিনেমা ৩০০ কোটি টাকা ব্যবসা করলেও, ভালো মানের সিনেমা না-ই হতে পারে। তবে ‘স্কাই ফোর্স’ নিয়ে তিনি আশাবাদী। এই ধরনের সিনেমা দর্শকের ভালোলাগার অনেক কারণ আছে বলেই তার মত।

Advertisement

বলিউড অক্ষয় কুমার

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম