Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছয় বছর পর পুরোনো গন্তব্যে ফিরলেন প্রিয়াংকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ এএম

ছয় বছর পর পুরোনো গন্তব্যে ফিরলেন প্রিয়াংকা

ছবি: সংগৃহীত

Advertisement

গত বছরের শেষ দিকেই জানা গেছে, ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণ ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়। সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ ছিল, প্রিয়াঙ্কা জুটি বাঁধছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে। 

এ সিনেমা দিয়ে দীর্ঘ ছয় বছর পর নিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। কারণ, গত কয়েক বছর তিনি স্বামী নিক জোনাসের সঙ্গে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। কাজও করছেন হলিউডে। নাম-ঠিক না হওয়া এ সিনেমার শুটিং হবে ভারতের পাশাপাশি আমেরিকা এবং আফ্রিকার জঙ্গলে। ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পাবে। মহেশ বাবু এতে একজন অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। 

প্রিয়াংকার চরিত্রটিতেও দেখা যাবে কোনো এক দেবীর ছায়া। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারভিত্তিক এ সিনেমার অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা। সব খবরই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে অনুমানের ওপর ভিত্তি করে। তবে মহেশ বাবু ও প্রিয়াংকার ভক্তরা নিজেদের প্রিয় তারকার রসায়ণ দেখার জন্য উন্মুখ। 

এবার এলো সেই সিনেমার শুটিং শুরুর খবর। গত ৭ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে হয়েছে। ভাইয়ের বিয়েতে অংশ নিতেই আমেরিকা থেকে স্বামী-সন্তান নিয়ে মুম্বাইতে এসেছেন প্রিয়াংকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। দিনদুয়েক আগে মুম্বাই থেকে উড়াল দিয়েছেন হায়দরাবাদে। 

জানা গেছে, এখানেই মহেশ বাবুর সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছু ছবি। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, শ্রী বালাজির আশীর্বাদে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।’ অভিনেত্রীর পোস্ট করা এসব ছবি দেখে বোঝাই যাচ্ছে, এবার কাজে ফিরতে চলেছেন। যদিও নতুন সিনেমার কোনো আপডেট দিতে দেখা যায়নি তাকে।

Advertisement

বলিউড প্রিয়াঙ্কা চোপড়

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম