Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছাবার মঙ্গলেও ফাটিয়ে ব্যবসা, ৫ দিনে কত আয়?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ এএম

ছাবার মঙ্গলেও ফাটিয়ে ব্যবসা, ৫ দিনে কত আয়?

Advertisement

গত সপ্তাহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনীত বায়োপিক ‘ছাবা’। ছবিটি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন তারা। সপ্তাহান্তে প্রথম তিন দিন দুর্দান্ত ব্যবসা করার পর, আপাতত গতি একটু হলেও স্লথ হয়েছে। যদিও নির্মাতারা আশা করছেন, সপ্তাহান্তে ফের বাড়বে সেই আয়। 

শিবাজির পুত্র ও কিংবদন্তি শাসক মারাঠা ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। এটি ভিকির ক্যারিয়ারে সবচেয়ে বড় হিট ছবি। রমরমিয়ে বক্স অফিসে ব্যবসা করছে ছাবা। ট্রেড ট্র্যাকার স্যাকনিলক জানিয়েছে, ছাবা পঞ্চম দিনে ২৪.৫০ কোটি টাকা আয় করেছে, যার ফলে ছবির মোট আয় ১৬৫ কোটি ছাড়িয়েছে।

ভিকি ও রাশমিকার সিনেমা ছাবা ৫ম দিনের ব্যবসা দুই অঙ্কের ঘরে থাকলেও তা আগের আয়ের তুলনায় কমেছে। চতুর্থ দিনে সোমবার ছবিটি আয় করেছিল ২৪ কোটি টাকা। এর আগে রবিবার ৪৮.৫ কোটি ও শনিবার ৩৭ কোটি টাকা আয় করে ছাবা। গতকাল মঙ্গলবার হিন্দিতে ২৬.১২ শতাংশ দর্শক ছিল ঐতিহাসিক ছবিটিতে। সকালের শোতে ১৮.১৯ শতাংশ, বিকালের শোতে ২৬.৪২ এবং সান্ধ্যকালীন শোতে ৩৩.৭৬ শতাংশ দর্শক এসেছে।

লক্ষ্মণ উতেকর পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ বিজন প্রযোজিত ছাবা মারাঠা রাজা সম্ভাজির জীবনের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ছবিতে মহারানি ইয়েসুবাইয়ের চরিত্রে রাশমিকা মান্দানা, ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না, সরসেনাপতি হাম্বিরাও মোহিতের চরিত্রে আশুতোষ রানা এবং সোয়ারাবাঈয়ের চরিত্রে দিব্যা দত্ত অভিনয় করেছেন। এটি শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাবা অবলম্বনে নির্মিত হয়েছে।

উল্লেখ্য, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ভিকি কৌশলের সর্বশেষ ছবি ছাবাকে রাজ্যে করমুক্ত ঘোষণা করার জন্য অনুরোধ করেছে।

Advertisement

বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনেত্রী রাশমিকা মান্দানা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম