Logo
Logo
×

Advertisement

বিনোদন

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান। এই খ্যাতি তিনি একদিনে অর্জন করেননি। দিল্লি থেকে তিনি যখন মুম্বাইয়ে এসেছিলেন, তখন মাথা গোঁজার জায়গাটুকুও তার ছিল না। তীব্র ইচ্ছা ও কঠোর পরিশ্রমে তিনি বলিউডের শীর্ষ আসনে অধিষ্ঠিত হয়েছেন।

অভিনয় জগতের শুরুর দিকেই ভালোবেসে গৌরিকে বিয়ে করেন শাহরুখ। তখনও তেমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেননি তিনি। তবে পরবর্তীতে এই অভিনেতার জীবনে তার স্ত্রী ও তিন সন্তানের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়।

তা হলো- ‘মান্নাত’। শাহরুখের স্বপ্নের অট্টালিকা। মুম্বাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত এই বাড়িটি, যা শাহরুখ খান তার খ্যাতি অর্জনের পর কিনেছিলেন।

শাহরুখের তিন সন্তানের মধ্যে মেয়ে সুহানার নামকরণ নিয়েও একটি গল্প রয়েছে। সুহানার জন্মের পরই শাহরুখ ‘মান্নাত’ নামের বাড়িটি কিনেছিলেন। এর আগে তিনি একটি পেন্ট হাউজে থাকতেন।

এক সাক্ষাৎকারে শাহরুখ মান্নাত সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, তিনি প্রথমে মেয়ে সুহানার নাম রাখতে চেয়েছিলেন ‘মান্নাত’। তার ও গৌরীর দুজনেরই এই নামটি পছন্দ হয়েছিল। যদিও পরে মেয়ের নাম সুহানা-ই রাখেন। 

তবে ‘মান্নাত’ নামটি তারা কিছুতেই ভুলতে পারছিলেন না। নতুন বাড়ি কেনার পর নামকরণ নিয়ে তাই আর কোনো দ্বিধা করেননি শাহরুখ-গৌরী। বাড়িটির নামই রেখে দেন—‘মান্নাত’। যে বাড়িকে তারা নিজেদের মেয়ের মতোই আগলে রেখেছেন।

Advertisement

শাহরুখ খান সুহানা খান মান্নাত

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম