Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদে আসছে আসিফ আকবরের নতুন গান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:১২ পিএম

ঈদে আসছে আসিফ আকবরের নতুন গান

Advertisement

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গান প্রকাশে এখনও নিয়মিত তিনি। বিশেষ দিবস ও উৎসবেও প্রকাশ করছেন নতুন গান। এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে এরইমধ্যে নতুন গান প্রকাশের কাজ শুরু করেছেন। 

রোজার ঈদে প্রকাশ হবে ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি গান। এর কথা লিখেছেন ফারুক আনোয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সম্রাট আহমেদ। এটি ঈদে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গানটির কথা খুব ভালো। সম্রাট এ প্রজন্মের খুব মেধাবী একজন সংগীত পরিচালক হিসেবে গানটিতে চমৎকার সুর ও সংগীত আয়োজন করেছে। আশা করি, এটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।

তিনি আরও বলেন, স্টেজ শোয়ের পাশাপাশি গান রেকর্ড করছি। ঈদে আরও কয়েকটি গান আসতে পারে। সেগুলো নিয়েও কাজ করছি।

Advertisement

আসিফ আকবর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম