Logo
Logo
×

Advertisement

বিনোদন

আরেকটি মুকুটের অপেক্ষায় মার্কিন গায়িকা বিলি আইলিশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৯:৩৪ এএম

আরেকটি মুকুটের অপেক্ষায় মার্কিন গায়িকা বিলি আইলিশ

ছবি: সংগৃহীত

Advertisement

আজই ঘোষিত হচ্ছে ব্রিটিশ মিউজিকের সবচেয়ে মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ড ‘ব্রিট’ ২০২৫ জয়ীদের নাম। ব্রিটিশ ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি আয়োজিত এ অ্যাওয়ার্ডের ৪৫তম আসর বসছে লন্ডনে। নাচে আর গানে জম্পেশ সময় কাটাবেন পাশ্চাত্য সংগীত তারকারা। 

৩৬ বছর বয়সি ব্রিটিশ অভিনেতা কমিডিয়ান জ্যাক হোয়াইটহল-এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে একে একে ঘোষিত হবে সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার জয়ীদের নাম। এ আসরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ইন্টারন্যাশনাল অ্যালবাম অব দ্য ইয়ার। 

এ ক্যাটাগরিতে সবচেয়ে সম্ভাব্য বিজয়ী আমেরিকান গায়িকা বিলি আইলিশ। এর আগে ২০২০, ২০২১ ও ২০২২ ব্রিট অ্যাওয়ার্ড আসরে ইন্টারন্যাশনাল ফিমেল সোলো আর্টিস্ট (প্রথম দুবার) এবং ইন্টারন্যাশনাল অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। ‘হিট মি হার্ড অ্যান্ড সফ্ট’ অ্যালবামটি তাকে ব্রিট-এর আরেকটি মুকুট পরার সুযোগ এনে দিয়েছে। শুধু এ ক্যাটাগরিতেই নয়, ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতেও এ মুকুটের দাবিদার হয়েছেন বিলি আইলিশ। 

যদিও এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বিলিকে। কারণ, তার সঙ্গে এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন- বিয়ন্সে, সাবরিনা কার্পেন্টার, টেলর সুইফ্ট, আদ্রিয়ানা লেঙ্কার, আসাকি, বেনসন বুন, চ্যাপেল রোয়ান, কেনড্রিক ল্যামার প্রমুখ। মাত্র দশ বছরের নাতিদীর্ঘ সংগীত ক্যারিয়ারে এত পুরস্কার পেয়েছেন বিলি আইলিশ-আমেরিকান ভক্তরা তার নাম দিয়েছেন ‘অ্যাওয়ার্ড লেডি’। গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে-দুটি একাডেমি, দুটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, তিনটি এএমএফটি, অ্যাপ্ল মিউজিক পাঁচটি, বিলবোর্ড মিউজিক তিনটি, গাফা (সুইডেন ও ডেনমার্ক) অ্যাওয়ার্ড আটটি, গোল্ডেন গ্লোব দুটি, গ্র্যামি অ্যাওয়ার্ড ৯টি ইত্যাদি। 

আজ অনুষ্ঠেয় ব্রিট অ্যাওয়ার্ডে কমপক্ষে দুটি পুরস্কার হাতছানি দিয়ে ডাকছে বিলিকে। ব্রিট-এর আজকের অনুষ্ঠানে পারফর্ম করবেন-জেইড, মাইল্স স্মিথ, সাবরিনা কার্পেন্টার, টেডি সুইম্স প্রমুখ। অনুষ্ঠানটি থেকে প্রাপ্য অর্থ ব্রিট ট্রাস্ট-এর মাধ্যমে দাতব্য কাজে ব্যয় হবে বলে জানিয়েছে ব্রিটিশ ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (বিপিআই)।

Advertisement

হলিউড বিলি আইলিশ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম