Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার শুটিং থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম

এবার শুটিং থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেতা

ফাইল ছবি

Advertisement

অভিনেতা হারুন রশিদ শুটিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে এ ঘটনা ঘটে।

অভিনেতা সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘ছিনতাইকারী ভাইয়েরা নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে।’

অভিনেতা একটি পোস্টে লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের ওপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।’

সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।’

বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হারুন রশিদ জানান, ‘রাত বিরাতে কোথাও যাই না। গেলে ইউনিটের গাড়ি ব্যবহার করি। গতকালকেও ওরা ইউনিটের গাড়িতে যেতে বলছিল। কিন্তু আমি ভাবলাম ইউনিটের গাড়িতে গেলে রাত দুইটা-তিনটা বাজবে। তাই একা আসছিলাম। আর এই পরিস্থিতির সম্মুখীন হলাম।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ে কিছুই হবে না। আমি নীলা মার্কেটের সামনে পুলিশের গাড়িও দেখেছি। তাদের সঙ্গে কথা বলিনি। চলে এসেছি। এগুলো এখন অহরহ হচ্ছে। আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার মনে হয়েছে। তবে ভয় পেয়েছি। কেননা কোপ টোপ যদি দিয়ে বসতো, সেই ভয় ছিল। ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। আধ ঘণ্টা রাস্তার মধ্যে বসে ছিলাম। কাউকে যে ফোনে কল করব, ব্যাগটা নিয়ে যে হাঁটব, অন্ধকার থেকে একটু আলোতে যাব সেই শক্তিও ছিল না।’

হারুন রশিদ বেশ জনপ্রিয় অভিনেতা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেন। 

এর আগে ২৩ ফেব্রুয়ারি ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন অভিনেতা আজাদ। পরে দ্রুত রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছুটা সুস্থ হওয়ার পর সংবাদ মাধ্যমে ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন এই অভিনেতা। 

 

Advertisement

অভিনেতা হারুন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম