Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছোটবেলা থেকেই রোজা রাখেন মিশা সওদাগর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:২৬ পিএম

ছোটবেলা থেকেই রোজা রাখেন মিশা সওদাগর

Advertisement

নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন। ধর্মীয় অনুশাসনে চলেন। বাস্তবে ভিন্ন মানুষ ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। অভিনেতা বলেন, যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখব। অবশ্যই নামাজ পড়ব। যাদের সম্ভব, তারা সবাই তারাবি পড়ে। আমি পড়ব। সুরা তারাবি হলেও আমি পড়ব। কারণ শুটিং যখন থাকে তখন হয়তো খতম তারাবি পড়তে পারি না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রমজান নিয়ে কথা বলতে গিয়ে তুলে ধরেন নিজের ব্যক্তিগত জীবনাচরণ।

মিশা সওদাগর বলেন, আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ বাঁচিয়ে রাখলে ৩০টা রোজা রাখব সবাই। যে কারণে আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের ওপরে বাধ্য করেছেন যাতে এটা আমরা সবাইকে নিয়েই করি। 

আমি ব্যক্তিগতভাবে বলব, আমরা ঢাকাইয়া মানুষ। আমরা অনেক আগে থেকে রোজা রাখি। ছোটবেলা থেকেই রোজা রাখি আমরা।

দেশের বাইরে ঈদ করবেন মিশা। তিনি বলেন, আমার ছেলেরা দেশের বাইরে থাকে। তারা এবার দেশে আসতে পারছে না। তাই ঈদের আগে সব কাজ শেষ করে আমি তাদের কাছে চলে যাবে। সেখানেই ঈদ করব।

Advertisement

মিশা সওদাগর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম