Logo
Logo
×

Advertisement

বিনোদন

সংলাপ মনে রাখতে পারছেন না অমিতাভ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:১০ পিএম

সংলাপ মনে রাখতে পারছেন না অমিতাভ!

Advertisement

বয়স তার ৮২ বছর। কিন্তু তাকে কী! এখনও অভিনয় কারিশমায় ভক্তদের মুগ্ধ করে চলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। কখনও সিনেমায়, কখনও রিয়েলিটি শো-কোনো কিছুতেই বয়স তাকে দমাতে পারছে না। কিন্তু ভুল তো হচ্ছেই। কাজ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। আর সেটা অকপটে স্বীকার করলেন এই বর্ষীয়ান অভিনেতা। কাজের ক্ষেত্রে যে বয়সের প্রভাব পড়ছে সেটা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। 

সম্প্রতি একটি ব্লগ পোস্টে বয়সের কারণে যে কাজে সমস্যা হচ্ছে সেটা স্বীকার করেছেন অমিতাভ। জানিয়েছেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন, কাজে ভুল হচ্ছে, এবং সেটে সংলাপ মনে রাখতে পারছেন না। 

সাধারণত ফেসবুক কিংবা এক্স, সোশ্যাল মিডিয়ায় নিজে আইডিতে পোস্ট দিলে সেটার নাম্বার লিখে দেন অমিতাভ। সম্প্রতি ৬২২২ নাম্বার শিরোনামে একটি পোস্ট করেছেন যাতে লেখা রয়েছে, ‘বয়স বাড়লেই যে শুধু সংলাপ মনে রাখতে সমস্যা হয়, সেটাই নয়। একাধিক বার্ধক্যজনিত সমস্যাও দেখা দেয়। নিদের্শনা অনুযায়ী কাজ করতে সমস্যা হয়। যেমনটা করতে বলা হয় সেটা করা যায় না।’ তিনি আরও লিখেন, ‘কাজ শেষে বাড়ি ফিরলেই উপলব্ধি হয়, কী কী ভুল করেছি এবং সেগুলো কীভাবে শুধরে নেওয়া যেতে পারে।’ অমিতাভ আরও জানিয়েছেন, শুটিং শেষ হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে মধ্যরাতে পরিচালকদের ফোন দেন, যাতে তারা ভুল করা কাজটি আবারও করার সুযোগ দেন।

Advertisement

বলিউড অভিতাভ বচ্চন

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম