Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৩০ বছরের পুরোনো স্মৃতি ‘চুরা কে দিল মেরা’ গানে অক্ষয়-শিল্পা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৩:৫৩ পিএম

৩০ বছরের পুরোনো স্মৃতি ‘চুরা কে দিল মেরা’ গানে অক্ষয়-শিল্পা

ছবি: সংগৃহীত

Advertisement

৩০ বছর আগের স্মৃতি। সেই স্মৃতি উসকে আরও একবার একমঞ্চে হাজির হলেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী শিল্পা শেঠি। সৌজন্যে এইচটির মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০২৫। এটি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ১৫তম সংস্করণ। আর বলিউডের ইতিহাসে অন্যতম সিজলিং অনস্ক্রিন জুটি হলেন অক্ষয়-শিল্পা। যারা কিনা গত সোমবার (৩ মার্চ) হিন্দুস্তান টাইমস বাংলা আয়োজিত এই পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন। 

সেদিন রাতে ক্লাসিক আইভরি গ্ল্যামারের থিম মেনে অক্ষয় কুমার একটি অল-হোয়াইট স্যুটে হাজির হয়েছিলেন। অন্যদিকে শিল্পা শেঠিকে সেলিব্রিটি ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা শাড়িতে দেখা যায়। তারাই এই পুরস্কারের সন্ধ্যাটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিলেন। নিজেদের কালজয়ী রসায়ন দিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছিলেন এ তারকা জুটি। এদিন র্যাম্প ওয়াকেও দেখা যায় শিল্পাকে।

একসময় অক্ষয় কুমার ও শিল্পা শেঠির জুটি ছিল বলিপাড়ার অন্যতম সেরা জুটি। এদিন ১৯৯৪ সালের 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' সিনেমার জনপ্রিয় চার্টবাস্টার গান- ‘চুরা কে দিল মেরা ’ গানে নেচে সেই পুরোনো স্মৃতিকেই তাজা করলেন শিল্পা। যে গানটি কিনা গেয়েছিলেন অলকা ইয়াগনিক ও কুমার শানু।  এদিন সেই গানেই আসর জমালেন অক্ষয়-শিল্পা। নিজেদের সেই সিজলিং রসায়নের কথা অনুরাগীদের মনে করিয়ে দিলেন। এত বছর পর আরও একবার একইভাবে সবার মন জয় করে নেন। একসঙ্গে স্বপ্নের মতো লাগছিল তাদের! 

৩০ বছর পরও অক্ষয় ও শিল্পা হিন্দি সিনেমার দুনিয়ায় সবচেয়ে স্টাইলিশ ও গর্জিয়াস -অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এতদিন পর তাদের একসঙ্গে দেখা অনুরাগীদের কাছে কিছু কম আনন্দের ছিল না। সবারই আশা— আরও একবার রুপালি পর্দায় জুটি বাঁধুন অক্ষয় ও শিল্পা।

এ তারকা জুটি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনম কাপুর আহুজা, ফারহান আখতার, শিবানী দান্ডেকর, শিখর ধাওয়ান, রেখা ও অভিষেক বচ্চন। অন্যদিকে এদিন মঞ্চে উঠে রেখার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় অভিষেক বচ্চনকে। এ ছাড়া ছিলেন এআর রহমানের মতো সংগীতশিল্পীও। এটা সত্যিই স্মরণীয় একটি রাত ছিল। তবে অবশ্যই মূল আকর্ষণ ছিলেন অক্ষয় ও শিল্পা।

Advertisement

অক্ষয় কুমার শিল্পা শেঠি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম