Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আসল পরিচয়ে ফিরতে চান এমা স্টোন

Advertisement

Icon

শাহনাজ হেনা

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম

আসল পরিচয়ে ফিরতে চান এমা স্টোন

Advertisement

সিনেপর্দায় কাজ করতে গিয়ে বিশ্বের অনেক তারকাই  বাবা মায়ের দেওয়া নাম বদলে ফেলেছেন। হলিউড অভিনেত্রী এমা স্টোন তাদের একজন। আসল নাম এমা নয়! 

মার্কিন গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে সম্প্রতি অভিনেত্রী বলেছেন, তিনি তার আসল পরিচয় ফিরতে চান। তার আসল নাম এমিলি, এ নামই তার ভালো লাগে। নামটি তিনি পুনরুদ্ধার করতেও প্রস্তুত। 

অস্কারজয়ী এই অভিনেত্রী জানিয়েছেন, কেউ যদি তাকে তিনি তার জন্মের নাম ‘এমিলি জিন স্টোন’ ডাকেন সেটা তার খুব ভালো লাগে। কিন্তু হলিউড এটাকে জটিল করে তুলেছে। 

মূলত সাগা-আফট্রা ইউনিয়নে যোগদানের সময় তার নাম পরিবর্তন করতে হয়েছিল। এর কারণ, তখন একই নামে আরও একজন অভিনেত্রী নিবন্ধিত ছিলেন। নিয়ম হচ্ছে, সিস্টেমে কোনও দুই অভিনেতার একই নাম থাকতে পারে না। যেহেতু অন্য একজন এমিলি স্টোন ইতিমধ্যেই নিবন্ধিত ছিলেন, তাই এমাকে অন্য কিছু বেছে নিতে হয়েছিল। তার প্রথম পছন্দ ছিল রাইলি স্টোন। কিন্তু এটিও শেষ পর্যন্ত তার কাছে ঠিক মনে হয়নি। সবশেষে এমা স্টোন হিসাবেই নিবন্ধিত হয় তার নাম। 

কিন্তু এই সময়ে এসে মনে হচ্ছে, তিনি আবারও নাম পরিবর্তন করতে প্রস্তুত। এমার চেয়ে এমিলি নামটাই তার বেশি পছন্দের। বলেছেন, এমিলি নামেই যেন সবাই তাকে ডাকেন। 

নাম পরিবতর্নের এই মানসিক সাহস তিনি পেয়েছেন ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসব থেকে। সংবাদ সম্মেলনের সময় এক সাংবাদিক তাকে ‘এমিলি’ বলে সম্বোধন করেন। বিষয়টি তিনি তখনই তাকে নাড়া দেয় এবং সেটা মাথায়ও নেন।  তখন তিনি পরিচালক ইয়র্গোস ল্যান্থিমোসের দিকে তাকিয়ে বলেন, ‘এটা আমার নাম! এই নামেইতো আমি পরিচিত হতে চাই।’

অন্যদিকে বন্ধু অভিনেতা নাথান তো তাকে সবসময় এমিলি নামেই ডাকে। তাই এ নামটিই এখন তার সবচেয়ে বেশি পছন্দের হয়ে দাঁড়িয়েছে। 

স্টোন এক দশকেরও বেশি সময় ধরে এমা নামে পরিচিত, যা এমিলি নামকরণের একটি চ্যালেঞ্জ হয়েই দাঁড়িয়েছে। তবে, তিনি নতুন নামকরণের জন্য কাউকে চাপ দিচ্ছেন না। বলেছেন, তিনি এমিলি নামের স্বীকৃতি চান, যেটা তার শৈশবের ভালোলাগা। 

নাম পরিবর্তনে এমা এতটাই উৎসাহী যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘একজন ভক্ত তাকে এমিলি বলে ডাকলে, তিনি কি তাকে সংশোধন করবেন? এমা বলেন, ‘এটা খুবই ভালো হবে। আমি এমিলি হতে চাই।’ 

অবশ্য অস্কারজয়ী এই অভিনেত্রীই একমাত্র সেলেব্রিটি নন, যাকে হলিউডের জন্য তার নাম পরিবর্তন করতে হয়েছে। অনেক অভিনেতা হলিউডের সাথে মানানসই বা আলাদাভাবে দেখাতে নাম পরিবর্তন করেছেন। মাইলি সাইরাসের জন্ম নাম ডেসটিনি হোপ সাইরাস। গিগি হাদিদের আসল নাম জেলেনা নওরা হাদিদ। এদিকে, নাটালি পোর্টম্যান ছিলেন নেতা-লি হার্শল্যাগ।

Advertisement

এমা স্টোন হলিউড অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম