Logo
Logo
×

Advertisement

বিনোদন

বেতারের নতুন গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

বেতারের নতুন গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ

Advertisement

দেড় দশকেরও বেশি সময় আগে ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ শিরোনামের একটি প্রতিযোগিতা থেকে উঠে আসা সংগীতশিল্পী রাশেদ এখনও গান করছেন নিয়মিত। ওই প্রতিযোগিতায় তার কণ্ঠে ‘মা’ গানটি এখনও শ্রোতাদের কানে বাজে। গান করছেন নিয়মিত। দেশ বিদেশে স্টেজ শো’তে অংশ নিচ্ছেন।  

সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। শিরোনাম ‘তুমি প্রিয়তমা’। গানটি বাংলাদেশ বেতারের জন্য নির্মিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী। সংগীতায়োজন করেছেন ইবনে খালদুন রাজন। 

গানটি প্রসঙ্গে রাশেদ বলেন, ‘এর কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেকদিন পর মনে হলো আমার মনের সাথে মিশে যাওয়া, মনে গেঁথে যাওয়া একটি গান গাইতে পেরেছি, যা শ্রোতাদের মুগ্ধ করবে। গানের কথা হাতে নিয়েই আমার মনটা ভরে গিয়েছিল। রাজন ভাই মিউজিকও করেছেন দারুণ। সুরও কানেলাগার মতো। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’ 

ঈদের কাজ প্রসঙ্গে এ শিল্পী জানান, কিছু গান তৈরি করা আছে। সেগুলো থেকে দু’একটি  গান ঈদে আসতে পারে।  

এদিকে আগামীকাল রাশেদের জদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন।


Advertisement

রাশেদ নতুন গান গান

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম