Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমি এখনো আবেদনময়ী: কারিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:০৬ পিএম

আমি এখনো আবেদনময়ী: কারিনা

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। বয়স ৪৫ ছুঁইছুঁই হলেও নিজেকে এখনো আবেদনময়ী মনে করেন এ অভিনেত্রী। চেহারায়া যদিও ইতোমধ্যে বয়সের ছাপ স্পষ্ট হচ্ছে কারিনার, তবে তা মানতে নারাজ তিনি।  মনে করেন, ২৫-৩০ বছরে যেমন ছিলেন, এমনও তেমনই আছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের। অনুষ্ঠানমঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন দুজনকে। 

২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবির পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল। হিসেব বলছে, তখন করিনার বয়স ২৭ বছর। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান পতৌদিকে। 

সম্প্রতি, হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে একান্ত কথোপকথনে কারিনা বললেন, ২০ বছরে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।

সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’র কথা। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগত তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে। 

তিনি বলেন, ‘এমন বহু অভিনয় শিল্পীকেই দেখা যাবে যারা কোনো নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।’

বিষয়টিকে কারিনা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলি দেখতেই ভালোবাসি। আমার মনে হয়, এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। যে কারণে চল্লিশে এসে নিজেকে আরও বেশি সুখী মনে করি। অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে বেশি। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, কারণ আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।

গত বছরই কারিনাকে দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ এবং ‘ক্রু’ সিনেমাতে। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমায়। তবে সেই সিনেমার নাম এখনো স্থির হয়নি। 

Advertisement

কারিনা কাপুর খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম