Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্পর্শিয়ার প্রেমে মজেছেন দুই সহোদর!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:০৩ পিএম

স্পর্শিয়ার প্রেমে মজেছেন দুই সহোদর!

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও বেছে বেছে কাজ করছেন। বিভিন্ন উৎসবে তিনি বিশেষ কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন। আসন্ন ঈদেও এই তারকা আসবেন বেশ কিছু নাটকে। তার মধ্যে একটি হলো ‘শেষটা তুমি’।

নাটকটির চিত্রনাট্যা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। রোমান্টিক গল্পের এ নাটকটিতে স্পর্শিয়ার প্রেমে পড়তে দেখা যাবে আপন দুই ভাইকে। সেই দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও মীর রাব্বী।

নাটকটিতে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামে একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসবে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।

নির্মাতা মাহমুদ মাহিন বলেন, সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প ‘শেষটা তুমি’। এর গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।

জানা গেছে, আসছে ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

Advertisement

অর্চিতা স্পর্শিয়া মুশফিক ফারহান মীর রাব্বী

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম