Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিলাসবহুল গাড়ি কিনলেন উর্বশী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:২১ পিএম

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিলাসবহুল গাড়ি কিনলেন উর্বশী

Advertisement

কখনো সোনার কেক কেটে, কখনো দামি পোশাকে, আবার কখনো বিলাসবহুল গাড়ি ক্রয় করে সংবাদের শিরোনাম হচ্ছেন বিনোদন জগতের আলোচিত-সমালোচিত বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। 

প্রথম ভারতীয় হিসেবে বিলাসবহুল রোলস-রয়েস ব্র্যান্ডের কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনে এ সংবাদের শিরোনামে এলেন তিনি। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সীমিত সংস্করণের এই গাড়িটি কিনতে উর্বশীকে ব্যয় করতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা। 

দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— অভিনেত্রী উর্বশী  রাউতেলার আগে বলিউপ বাদশাহ শাহরুখ খান, অজয় দেবগন, বিবেক, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং ভারতের ধনকুবের মুকেশ আম্বানি এই মডেলের গাড়ি কিনেছেন। তবে কোনো অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম, যার গাড়ির তালিকায় এটি যুক্ত করলেন। 

উল্লেখ্য, এই অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘ডাকু মহারাজ’ গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তেলেগু ভাষার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ণ করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।

Advertisement

উর্বশী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম