Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমির-রণবীরের ছবি হাতে দাঁড়িয়ে আলিয়া, কেন?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৩:৫৩ পিএম

আমির-রণবীরের ছবি হাতে দাঁড়িয়ে আলিয়া, কেন?

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছেন। যেখানে দেখা যাচ্ছে— একটি বিশাল পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন তিনি। দেখা যাচ্ছে সেই পোস্টারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ও অভিনেতা রণবীর কাপুরের ছবি শোভা পাচ্ছে। পোস্টারের নিচে বড় বড় করে লেখা—একে বনাম আরকে। 

স্বাভাবিকভাবেই এ পোস্টার ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো নতুন সিনেমার ঘোষণা আসছে। কেউ কেউ আবার মিউজিক ভিডিওর সম্ভাবনার কথাও মনে করেছিলেন।

কিন্তু এসব কিছুই নয়। শেষে ১২ মার্চ সেই রহস্যের পর্দা উঠল। আলিয়া একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় একটি হাস্যকর বিজ্ঞাপন। 'একে বনাম আরকে' কোনো সিনেমা নয়, এটি জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন। 

ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত আমির খানের কাছে ছবি তোলার অনুমতি চান। কিন্তু মজাটা শুরু হয় যখন ঋষভ বলেন, তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান! 

জবাবে মজার ছলে আমির বলেন, শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে।' এরপর রণবীরের সঙ্গে দেখা হতেই আমির ভুল করে তাকে 'রণবীর সিং' বলে বসেন।

এতেই শুরু হয় আসল ঝামেলা! রণবীর রেগে গিয়ে বলেন, 'আমি কীভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সালমান বলি?' আমির মজার ছলে উত্তর দেন, 'সালমান বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বলো না!' ঠিক তখনই পেছন থেকে আরবাজ খান বলে ওঠেন, 'সোহেল বললেই পারতে!'  

এখানেই শেষ নয়। রণবীর রাগ সামলাতে ওয়াশরুমে গিয়ে বলেন, 'উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!' পাশে দাঁড়ানো জ্যাকি শ্রফ তখন তার আইকনিক ডায়ালগে বলেন, 'বিরু, টিসু দাও... ইস্যু দিও না!' 

শেষে আমির খান বলেন, 'এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!' আর তা শুনেই রণবীর চিৎকার করে বলেন, 'আমি শুনতে পাচ্ছি, কালা নই!'

এরপরই রণবীর-আমির লড়াইয়ের ঘোষণা দেন। যেখানে আমির তার দলে টেনে নেন ঋষভ পান্তকে, রণবীর নেন রোহিত শর্মাকে।  

এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে মজা, নাটক আর রসিকতার ফুল প্যাকেজ দেখা গেছে। নেটিজেনদের মধ্যে এই বিজ্ঞাপন দারুণ সাড়া ফেলেছে। 

অনেকেই কমেন্টে লিখেছেন— 'অসাধারণ লাগল!' কেউ বলেছেন, 'আন্দাজ আপনা আপনা-র ফ্লেভার ফিরে পেলাম!' কেউ আবার মজা করে লিখেছেন, 'আজকাল ক্রিকেটাররাও দারুণ অভিনয় করেন!' 

Advertisement

আলিয়া ভাট রণবীর কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম