Logo
Logo
×

Advertisement

বিনোদন

হঠাৎ গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৬:১২ পিএম

হঠাৎ গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা

Advertisement

রাজধানীতে গাড়ি দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন হালের আলোচিত গায়িক-অভিনেত্রী পারশা মাহজাবীন। বাসা থেকে স্টুডিতে যাওয়ার পথে তাকে বহনকারী গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত গাড়িরর দরজা খুলে বের হতে পারায় প্রাণে বেঁচে যান তিনি। 

শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের  সামনে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারশা। 

পোস্টে তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!

এরপর গণমাধ্যমকে পারশা বললেন, আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। দুপুর ১টার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এরপর থেকেই তাকে নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তেও তিনি অভিনয় করেছেন।

পারশা ২০২১ সালে রাফাত মজুমদারের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের জন্য ‘দুজন হেরে যাই’ শিরোনামের দ্বৈত গান গেয়েছিলেন। মাত্র তিন বছরের সংগীত ক্যারিয়ারে তিনি ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’-সহ বেশ কয়েকটি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন।

Advertisement

পারশা মাহজাবীন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম