Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদে ‘প্রেম সাগরে’ ভাসবেন সাগর দেওয়ান

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম

ঈদে ‘প্রেম সাগরে’ ভাসবেন সাগর দেওয়ান

Advertisement

দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে ঈদে আসছে সাগর দেওয়ানের নতুন গান। শিরোনাম ‘প্রেম সাগর’।  

এটি লিখেছেন ও সুর করেছেন কণ্ঠশিল্পী জিসান খান শুভ। এই দুই তরুণ শিল্পীর গানে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। 

গান প্রসঙ্গে সাগর দেওয়ার বলেন, ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় দুইশো বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধ, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে। এ গানটিও তার ব্যতিক্রম নয়।’ 

এবারের ঈদুল ফিতরে ডিএমএসের ইউটিউব চ্যানলে প্রকাশ পাবে ‘প্রেম সাগর’ গানটির ভিডিও। পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্লাটফর্মে।

Advertisement

সাগর দেওয়ান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম