Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাংলাদেশি সিনেমার প্রতি বিশ্ববাসীর আগ্রহ বাড়ছে: শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম

বাংলাদেশি সিনেমার প্রতি বিশ্ববাসীর আগ্রহ বাড়ছে: শাকিব খান

Advertisement

কয়েক বছর আগেও বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা সীমাবদ্ধ ছিল দেশের মধ্যেই। তবে সময় বদলেছে। এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। সেটাই যেন মনে করিয়ে দিলেন সুপারস্টার শাকিব খান। 

রোববার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমনটাই বলেন।

শাকিব খান বলেন, ‘আগে আমাদের দেশের সিনেমা নিয়ে শুধু আমরাই কথা বলতাম। এখন সেই চিত্র বদলেছে। বেশ কয়েক বছর ধরে দেখছি, বাংলাদেশের সিনেমা নিয়ে বিদেশিরাও রিভিউ দিচ্ছেন, এবং সেটা দিনদিন আরও বাড়ছে। আমার সিনেমার টিজার-গান ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষ রিভিউ করছে। এর অর্থ হচ্ছে, আমাদের সংস্কৃতি নিয়ে বৈশ্বিক আগ্রহ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘ইউরোপ-আমেরিকায় স্থাপিত গবেষণাগারে আমাদের পণ্যগুলোর মানোন্নয়নের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর বিভিন্ন দেশে অবস্থিত কারখানাগুলোর মাধ্যমে গুণগত মান বজায় রেখে উৎপাদন করা হচ্ছে।’

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। সিনেমাটির পোস্টার, টিজার ও গান ইতিমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। এ নিয়ে শাকিব বলেন, ‘দর্শকদের প্রতিক্রিয়া দারুণ! সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, যা নিঃসন্দেহে আমার জন্য ভালো লাগার বিষয়।’

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত লিলি হালাল বিউটি সোপ-এর বিএসটিআই সনদপ্রাপ্তি ঘোষণা অনুষ্ঠানে শাকিব খানের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, সংগীতশিল্পী তানজিব সারোয়ার, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া, কেয়া পায়েল এবং অভিনেতা মামনুন ইমনসহ আরও অনেকে।

Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম