Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কুনজর থেকে অমিতাভকে বাঁচাতে যা করেন মা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৪২ এএম

কুনজর থেকে অমিতাভকে বাঁচাতে যা করেন মা

ছবি: অমিতাভ ও তার স্ত্রী জয়া বচ্চন

Advertisement

বলিউড অভিনেত্রী জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের বিয়ে বারবার চর্চায় উঠে এসেছে। বিয়ের দিন যাতে অমিতাভের ওপর ‘খারাপ নজর’-এর ছায়া না পড়ে, সেদিকে বিশেষ নজর দিয়েছিলেন তার মা! অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন তার আত্মজীবনীতে ছেলের বিয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন। জয়ার পরিবার বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিল। নিজেদের বাড়ির বদলে এক পারিবারিক বন্ধুর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছিল।

অমিতাভকে বিয়ের দিন কেমন দেখতে লাগছিল, সেই কথাও লিখেছেন তার বাবা। হরিবংশ রাই বলেন, অমিতাভকে সেদিন দেখতে দারুণ লাগছিল। এতই সুন্দর লাগছিল যে, ওর মা ভগবান হনুমানের কাছে প্রার্থনা করছিলেন, যাতে ছেলের ওপর কুনজর না পড়ে।

জয়াকে নিয়ে তিনি লিখেছিলেন— জয়াকে সেদিন কনের রূপে দেখলাম। সেই প্রথম জয়ার মুখে এক অদ্ভুত লজ্জা দেখতে পেয়েছিলাম। সেদিনই বুঝতে পারলাম, সৌন্দর্যের এই দিকটাও কী সুন্দর! অভিনেত্রী হিসেবে লজ্জার অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সক্ষম ছিল তো বটেই। কিন্তু সেদিন ওর মুখে যেটা দেখেছিলাম, সেটা খুবই নিখাদ ও বাস্তবিক।

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া। যদিও তাদের বিয়ে করার কথা ছিল অক্টোবর মাসে। কিন্তু একত্রে লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন যুগল। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। একসঙ্গে ৫০ বছরের বেশি কাটিয়ে ফেলেছেন অমিতাভ-জয়া।

Advertisement

অমিতাভ বচ্চন জয়া বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম