Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কৃশ-৪ এর জন্য ৭০০ কোটি রুপির বাজেট হৃতিকের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম

কৃশ-৪ এর জন্য ৭০০ কোটি রুপির বাজেট হৃতিকের

ছবি: সংগৃহীত

Advertisement

আজকাল খুব বেশি ছবি করেন না বলিউড অভিনেতা হৃতিক রোশন। দুই-তিন বছর অন্তর একটি ছবিতে দেখা যায় তাকে। 

চলতি বছরের প্রথম দিকে ‘কৃশ-৪’ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশন গত বছর জানিয়েছিলেন ‘কৃশ ৪’ হবেই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই যেন কথার খেলাপ করছেন তিনি। ছবির জন্য বাজেট নির্ধারণ করেছেন নাকি ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসছেন প্রযোজকরা। কেউ-ই রাজি হচ্ছেন না। 

রাকেশ জানিয়েছেন, এই ছবি হলেও পরিচালনা তিনি করবেন না। নতুন প্রজন্মের হাতে নাকি ‘ব্যাটন’ তুলে দিতে চাইছেন। যদিও নিন্দুকরা বলছেন অন্য কথা।

২০০৩ সাল থেকে সূচনা হয়েছিল কৃশ ফ্র্যাঞ্চাইজির। প্রথম ছবি ‘কোয়ি...মিল গয়া’। তার পর ২০০৬ সালে ‘কৃশ’ ও ২০১৩ সালে ‘কৃশ ৩’। ফ্র্যাঞ্চাইজির সব সিনেমাই বক্স অফিসে কমবেশি সফল। তবু ‘কৃশ ৪’-এর বাণিজ্যিক সাফল্য অনিশ্চিত। মার্ভেল দাপটের যুগে আদৌ পর্দায় কোনো কামাল দেখাতে পারবেন বলিউডের সুপারহিরো! তা নিয়ে নিশ্চিত নন নির্মাতারাই। তার উপর এই বিপুল অঙ্কের বাজেট। যদিও সূত্রের খবর, বাজেটের অর্থ পুরোপুরি ৭০০ কোটি না হলেও তার ধারে কাছেই রয়েছে।

এ দিকে প্রায় ১২ বছরের বিরতির পর এই ছবির সিক্যুয়েল আদৌ সফলতার মুখ দেখবে কি না সেই নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই নাকি পরিচালকের আসন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন রাকেশ। শোনা গিয়েছিল, রাকেশের বদলে ১০০ কোটি ক্লাবের পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর ভরসা রাখছিলেন সবাই। কিন্তু পিছু হটছেন সিদ্ধার্থও। এ ধরনের ছবি করতে যে ধরনের প্রযুক্তি প্রয়োজন তা নেই প্রযোজকের কাছে। সেই সীমাবদ্ধতার কারণেই ছবি তৈরিতে সমস্যা। তবে খবর, প্রযুক্তিগত কারণে নয়, আর্থিক অনটনের জেরেই নাকি আটকে রয়েছে ছবি। তাই ‘কৃশ ৪’-এর ভবিষ্যৎ এখন অন্ধকার।

Advertisement

বলিউড হৃতিক রোশন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম