Logo
Logo
×

Advertisement

বিনোদন

অলকার গানের ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:০৯ পিএম

অলকার গানের ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন!

ছবি: সংগৃহীত

Advertisement

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন একসময় যার ভয়ে কাঁপত গোটা বিশ্ব, তিনিই কিনা সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের গানের ভক্ত ছিলেন। আল কায়েদা প্রতিষ্ঠাতার পিসি থেকে উদ্ধার হওয়া হিন্দি প্লে লিস্ট থেকেই এমন তথ্য পাওয়া গেছে।

পাকিস্তানের অ্যাবোটাবাদের সেফ হাউসের বাড়ি থেকে ২০১১ সালে আল কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের ব্যক্তিগত কম্পিউটার আটক হয়। সেই সময় সেই কম্পিউটারে অলকা ইয়াগনিকের একাধিক গান পাওয়া যায়। এর কয়েক বছর পর আনু রঞ্জনের সঙ্গে অলকার এক সাক্ষাৎকারে উঠে আসে বিষয়টি। 

এটি শুনে এ সংগীতশিল্পী বলেন, লাদেন যদি আমার গানের ভক্ত হন, তাতে আমার দোষ কোথায়? তার মধ্যে নিশ্চয়ই ‘শিল্পীমন’ ছিল। সেই জায়গা থেকেই হয়তো উনি গান শুনতে পছন্দ করতেন।

তবে এও জানা গেছে, ওসামা বিন লাদেন শুধুই যে অলকার গান শুনতেন, তা নয়। তার কম্পিউটারে উদিত নারায়ণ, কুমার শানুরও অসংখ্য গান পাওয়া গিয়েছিল।

আল কায়েদাপ্রধানের কম্পিউটারে পাওয়া গানের তালিকায় ছিল ‘আজনাবি মুঝকো ইতনা বাতা’, ‘দিল তেরা আশিক’, ‘তু চাঁদ হ্যায় পুনাম কা’সহ একাধিক বলিউড গান।

উল্লেখ্য, আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন বাহিনীর হাতে প্রাণ হারান।

Advertisement

অলকা ইয়াগনিক ওসামা বিন লাদেন

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম