Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তাপসীর সঙ্গে মনোমালিন্য কীর্তির, নেপথ্যে যে কারণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৫৬ এএম

তাপসীর সঙ্গে মনোমালিন্য কীর্তির, নেপথ্যে যে কারণ

Advertisement

ঘটনা ২০১৬ সালের। ‘পিঙ্ক’ সিনেমার মাধ্যমে প্রচারের আলোয় চলে আসেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ও কীর্তি কুলহরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে কীর্তি জানিয়েছেন, সিনেমাটির প্রচারের সময় নাকি তাকে যথেষ্ট জায়গা দেওয়া হয়নি। এবার এ বিষয়টি নিয়ে পালটা জবাব দিলেন তাপসী পান্নু।

অভিনেত্রী তাপসী ও কীর্তি যে খুব ভালো বন্ধু, তা কিন্তু নয়। দুই অভিনেত্রীর বাকযুদ্ধ নেটিজেনদের মধ্যে নতুন করে ‘পিঙ্ক’ সিনেমাটিকে মনে করিয়ে দিয়েছে। 

কীর্তি বলেন, ‘সিনেমাতে যখন অভিনয় করি, তখন ইন্ডাস্ট্রিতে কে বড় বা কে ছোট— এসব জানতাম না। কিন্তু ‘পিঙ্ক’ আমাকে বড় ও ছোট অভিনেতার মধ্যে পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল।’

অভিনেত্রী আরও অভিযোগ করে বলেন, অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমার ট্রেলারে শুধু অমিতাভ বচ্চন ও তাপসীকে দেখে তিনি হতবাক হন। কীর্তি বলেন, প্রযোজক সুজিত সরকার আমাকে বোঝালেও পরে দেখলাম— সিনেমাটা তাপসীর হয়ে গেল। আমাকে একপাশে সরিয়ে দেওয়া হলো।

কীর্তির অভিযোগ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পালটা উত্তর দিয়েছেন তাপসী পান্নু। অভিনেত্রী বলেন, কীর্তির খারাপ লাগতেই পারে। কিন্তু সেটি আমি কীভাবে জানব। আমি জানলে নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলতাম। কিছু করার চেষ্টা করতাম।

তাপসী বলেন, পরবর্তী সময়ে কীর্তির সঙ্গে কাজ করতে গিয়ে এ প্রসঙ্গে তাদের মধ্যে কোনো কথা হয়নি। কারণ ‘মিশন মঙ্গল’ সিনেমাতে দর্শক তাদের একসঙ্গে দেখেছেন। অভিনেত্রী আরও বলেন, হয়তো ও আমার সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছে। কিন্তু আমি ওর সঙ্গে পেশাদারি মনোভাব নিয়েই কাজ করেছি। আগামী দিনেও সেটিই করব।

Advertisement

তাপসী পান্নু কীর্তি কুলহরি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম