Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পেয়ারা বিক্রেতায় মোহিত প্রিয়াংকা চোপড়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম

পেয়ারা বিক্রেতায় মোহিত প্রিয়াংকা চোপড়া

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এখন স্বামী-সন্তান নিয়ে মার্কিন মুলুকেই বাস করেন। তবে পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কাজের কারণে তাকে প্রায়ই ভারতে আসতে হয়। বলা যায়, অভিনেত্রী নিয়মিতই ভারত-যুক্তরাষ্ট্র যাতায়াত করে থাকেন।

সম্প্রতি নির্মাতা এসএস রাজামৌলির সিনেমা ‘এসএসএমবি ২৯’ সিনেমার শুটিং করতে ভারত এসেছিলেন প্রিয়াংকা চোপড়া। উড়িষ্যায় শুটিং করছিলেন তিনি। মুম্বাইতে ফেরার সময় উড়িষ্যার বিশাখাপত্তনাম বিমানবন্দরে একটি চমৎকার ঘটনার সাক্ষী হন অভিনেত্রী। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় শেয়ার করেছেন প্রিয়াংকা চোপড়া।

অভিনেত্রী বলেন, আমি ড্রাইভ করছিলাম বিশাখাপত্তনাম বিমানবন্দরের উদ্দেশে। দেখি একজন নারী রাস্তার পাশে পেয়ারা বিক্রি করছেন। কাঁচা পেয়েরা আমার খুব পছন্দ। আমি তাকে বললাম— সব পেয়ারার দাম কত। তিনি আমাকে বললেন— ১৫০ রুপি। আমি তাকে ২০০ রুপির একটি নোট দিলাম। তিনি আমাকে বাকি রুপি ফেরত দিতে যাচ্ছিলেন। আমি তাকে বললাম, ‘প্লিজ না, আপনি পুরোটাই রেখে দিন।’ ভাবলাম তিনি নিশ্চয়ই এই পেয়ারা বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। তিনি চলেও যাচ্ছিলেন। কিন্তু যখন লাল বাতি জ্বলল সিগন্যালে, তিনি ফিরে এসে আমাকে আরও দুটি পেয়ারা দিয়ে গেলেন। এরপর তিনি বললেন— তিনি একজন কর্মঠ নারী। তিনি কিন্তু চ্যারিটি চাননি। বিষয়টি আমাকে অনুপ্রাণিত করেছে।

উল্লেখ্য, রাজামৌলির ‘এসএসএমবি ২৯’ সিনেমায় প্রিয়াংকা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। এটি হতে যাচ্ছে রাজামৌলির ‘এসএসএমবি ২৯’ রেকর্ড পরিমাণ বাজেটের সিনেমা।

Advertisement

বলিউড প্রিয়াংকা চোপড়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম