Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হুমায়ূন আহমেদের সৃষ্টি তিন চরিত্র তারকা, যা বললেন ফারুক ডা. এজাজ ও খসরু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম

হুমায়ূন আহমেদের সৃষ্টি তিন চরিত্র তারকা, যা বললেন ফারুক ডা. এজাজ ও খসরু

Advertisement

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি তিন চরিত্র তারকা— অভিনেতা ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম ও স্বাধীন খসরু। একটি গণমাধ্যমে ভার্চুয়ালি সাক্ষাৎকারে কথা বলেছেন এ তিন তারকা। যারা বেশিরভাগ সময় হুমায়ূন আহমেদের বেশ কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছেন। দর্শকদের কাছেও তাদের আলাদা পরিচিতি রয়েছে। তবে এখন আর একসঙ্গে তাদের তেমন একটা দেখা যায় না। অনেক দিন পর এক আড্ডা দিলেন তারা। অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও অভিজ্ঞতা নিয়ে কথা বললেন এই অভিনয়শিল্পীরা। 

আড্ডায় তারকা হয়েও জনপ্রিয় বা বিখ্যাত শব্দকে কীভাবে দেখেন, সেটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা ডা. এজাজ বলেন, আমি মনে করি ফেমাস শব্দটা অনেক বড়। বিখ্যাত হওয়া অনেক বড় বিষয়— কাজ। তিনি বলেন, আমার ধারণা, আমি বিখ্যাত হতে পারিনি। তবে বিখ্যাত হওয়ার স্বপ্ন আমার নেই। আমি অভিনয় করে আনন্দ পাই, আর রোগীর সুস্থ হওয়া দেখলে শান্তি পাই। ডা. এজাজ বলেন, আমাকে অনেক বড় কিছু হতে হবে, সারা দেশের মানুষ আমাকে নিয়ে হইহই করবে, এত বড় স্বপ্ন দেখার সাহস আমার নেই।’

অন্যদিকে অভিনেতা ফারুক আহমেদ বলেন, নিজেকে তিনি বিখ্যাত মনে করেন। এর কারণ ব্যাখ্যা করে অভিনেতা  বলেন, ফেমাস আমার কাছে আপেক্ষিক শব্দ মনে হয়। আমি যেভাবে চিন্তা করি, তাতে মনে হয় আমি আমজনতার কাছে পৌঁছেছি। পৃথিবীর বাংলাভাষী মানুষেরা আমাকে চেনেন। এটা তো মনে করিয়ে দেয় একধরনের ফেমাস আমি। তিনি আরও বলেন, আমি যে অনেক ভালো কাজ করেছি, তা নয়। তবে মানুষ যে আমাকে ভালোবাসে, সে কারণেই আমি নিজেকে বিখ্যাত মনে করি।

এবার যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন অভিনেতা স্বাধীন খসরু। তিনি নাটকে আসা ও হুমায়ূন আহমেদের সঙ্গে কীভাবে পরিচয়, সেই কথা বলেন। এ সময় তিনি ফারুক আহমেদ ও ডা. এজাজুল ইসলামের সঙ্গে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ফারুক আহমেদ ও ডা. এজাজ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। প্রথমে আমার তিন থেকে ছয় মাস লেগেছে তাদের সঙ্গে কাজ করতে অ্যাডজাস্ট হতে। কারণ আমি নার্ভাস ছিলাম। তাদের সামনে দাঁড়িয়ে অভিনয়ের অভিজ্ঞতা আমার ছিল না। আমি ফেমাসও ছিলাম না। আমি সৌভাগ্যবান, আমাদের তিনজনের রসায়ন হুমায়ূন স্যার তুলে ধরেছিলেন।

Advertisement

হুমায়ূন আহমেদ ডা. এজাজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম