Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার, কিন্তু কেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০১:০১ পিএম

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা-শিল্পপতি অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে এ ঘোষণা দেন বর্ষা। তার ভাষ্য, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোন ছবি করব না।’

কেন কাজ করবেন না— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি খুবই বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন, আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিল বলেন, এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নুসরাত বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এ তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

Advertisement

ঢালিউড আফিয়া নুসরাত বর্ষা অনন্ত জলিল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম