Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা

ছবি: সংগৃহীত

Advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনে টালিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে এনে দারুণ চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার বিধানসভায় ফের একগুচ্ছ টালি তারকা টিকিট পাচ্ছেন— এমন গুঞ্জন টালিপাড়ায়। আর বছরখানেকও বাকি নেই, ২০২৬ সালেই বিধানসভার ভোট। 

সম্প্রতি তেমনি জল্পনা রটেছে। মাঝে মধ্যেই তৃণমূল কংগ্রেসের নানা মিটিং, জমায়েতে ঋত্বিকা ও সৌমিতৃষাকে দেখতে পাওয়া যাচ্ছে ঘনঘন। আর সে কারণেই রটে গেছে যে, তারা নাকি বিধানসভার জন্য টিকিট পেতে পারেন মমতার দল থেকে। এ বিষয়ে যা জানালেন ঋত্বিকা ও সৌমিতৃষা।

টিভি৯বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌমিতৃষা কুন্ডু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কাজকর্ম ছাড়াও সব দিকে নজর থাকে। উনি ভীষণই স্নেহশীল একজন মানুষ। অনেক কিছু করেছেন তিনি বিনোদন জগতের জন্য। আমাদের ডাকলে আমরা যাই। আমরা তো শিল্পী, সেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকেন, সেটা তো গর্বের বিষয় আমাদের কাছে। কিন্তু আমার কাছে এখন অবধি এমন কোনো প্রস্তাব আসেনি। কোনো খবর পাইনি (নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে)। আমি এই পদের জন্য কতটা উপযুক্ত তাও জানি না। তাই এখনই কিছু বলার মতো জায়গায় নেই।' তবে তিনি এও স্পষ্ট করে দেন— যদি মুখ্যমন্ত্রী তাকে সেই দায়িত্ব দেন, তাহলে তিনি তার কথামতো কাজ করবেন।

অন্যদিকে প্রায় একই সুর শোনা গেল অভিনেত্রী ঋত্বিকা সেনের গলাতেও। তিনি বলেছেন, তৃণমূলের জন্য আমি অনেক ক্যাম্পেইন করেছি। আগামীতেও করতে পারি। তবে আমার বয়স অনেকটাই কম। এখনো আমার কাছে এমন কোনো প্রস্তাব আসেনি। খবরও পাইনি। কিন্তু যদি ভবিষ্যতে এমন কোনো প্রস্তাব পাইনি কিংবা আমার মত বদলায়, তখন ভেবে দেখা যাবে। 

Advertisement

টালিউড ঋত্বিকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম