Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আইমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:১৯ এএম

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আইমা

ছবি: সংগৃহীত

Advertisement

বর্তমান সময় পাকিস্তানের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে তিনি সুরের মূর্ছনায় মাতাবেন সবাইকে। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবার আয়োজনটি আরও বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের বিস্তারিতসহ সব জানানো হবে।’

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি।

‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এ গায়িকা। এছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা।

কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন আইমা। এ ছাড়া ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন আইমা।

Advertisement

পাকিস্তানি শিল্পী আইমা বেগ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম