Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুশান্তের মৃত্যু তদন্তে ইতি টানল সিবিআই, অন্তিম রিপোর্টে উঠে এলো যে তথ্য

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম

সুশান্তের মৃত্যু তদন্তে ইতি টানল সিবিআই, অন্তিম রিপোর্টে উঠে এলো যে তথ্য

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত কোনো হত্যা নয়, আত্মহত্যাই করেছিলেন। এমনটাই জানিয়েছে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। 

গতকাল শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতকে সিবিআই এ মামলার অন্তিম রিপোর্ট জমা দিয়েছে।

এরআগে ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। মৃত্যুর পাচঁ বছরেও ধোঁয়াশা কাটেনি অভিনেতার মৃত্যু নিয়ে। প্রশ্ন ছিল— হত্যা না কি আত্মহত্যা? সেই প্রশ্নের উত্তরই খোলাসা করে দিল সিবিআই। 

প্রাথমিকভাবে মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। ফাইনাল রিপোর্টেও সিবিআই নিশ্চিত করেছে— আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি।

সুশান্তের মৃত্যুর ঠিক সাতদিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার আপ্তসহায়ক দিশা সালিয়ানের। মেয়ের মৃত্যুর রহস্য উদঘাটন করতে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে মুম্বাই হাইকোর্টে পিটিশন করেছেন দিশার বাবা। সতীশের নিশানায় রয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। অন্যদিকে সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিং বাবলুও নতুন করে তদন্তের দাবি করেছিলেন।

সুশান্তের ভাই বলেছেন, ঠাকরে সরকার চেয়েছিল ঘটনা গোপন করতে। তাদের উদ্দেশ্যই ছিল তদন্ত বন্ধ করিয়ে দেওয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। ১২তলা থেকে একটা মানুষ পড়ে গেলে তার মৃতদেহের পাশে রক্ত থাকবে। কিন্তু দিশার দেহের পাশে রক্তের ছিটেফোঁটা ছিল না। এর অর্থ আগেই ওকে খুন করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই তদন্তে ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সিবিআই।

Advertisement

বলিউড সুশান্ত সিং রাজপুত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম