Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হৃতিককে নিয়ে আপত্তিকর মন্তব্য নওয়াজদ্দিনের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম

হৃতিককে নিয়ে আপত্তিকর মন্তব্য নওয়াজদ্দিনের

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তার অভিনয় দক্ষতায় মন জয় করে নিয়েছেন দর্শকদের। একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে তার চরিত্রকে দর্শকদের কাছে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যা অনুরাগীদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন।

'গ্যাংস অফ ওয়াসেপুর', 'বদলাপুর', রমন রাঘব ২.০' এর মতো জনপ্রিয় সিনেমাতে নওয়াজের অভিনয়ের তারিফ কুড়িয়েছে। অন্যদিকে 'স্যাক্রেড গেমস'-এর মতো ওয়েব সিরিজে তার কাজে মজেছেন দর্শকরা।

নওয়াজউদ্দিন সিদ্দিকী ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তার অসাধারণ প্রতিভার পরও তিনি প্রায়শই চেহারার কারণে বৈষম্যের সম্মুখীন হয়েছেন। 

পুরো ক্যারিয়ারজুড়ে ইন্ডাস্ট্রিতে অভিনেতার বিরুদ্ধে থাকা এ ধরনের পক্ষপাতিত্বের কথা খোলামেলাভাবে প্রকাশ করেছেন, যার মধ্যে একবার বলা হয়েছিল যে, তাকে 'অভিনেতা'র মতো দেখায় না।

সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে নওয়াজ তার ‘চেহারা’ নিয়ে  খানিক হতাশা প্রকাশ করে। তিনি মজার ছলে বলেন, ‘আরে ভাই, আমি কিছুতেই বুঝি না, কেন আমাকে বলা হয়— বলিউডের নায়ক হিসাবে আমি অন্যরকম দেখতে? 

তিনি বলেন, কোনদিক থেকে আমি অন্যরকম? 

নওয়াজউদ্দিন বলেন, ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষের মতোই তো দেখতে আমি। আর পাঁচজন ভারতীয়র মতোই সাধারণ। বরং এ হিসাবে দেখতে গেলে হৃতিক রোশনই আদতে অন্যরকম দেখতে!

এ অভিনেতা আরও বলেন, একবার নিজেরই একটি সিনেমার সেটে প্রবেশ করতে গিয়ে সেটের নিরাপত্তারক্ষীর দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন তিনি। কারণ তার চেহারা দেখতে যেরকম, নিরাপত্তারক্ষী তাকে অভিনেতা ভাবতেই পারেননি। যা তার সাধারণ চেহারা সম্পর্কে আরও একটি হাস্যকর উদাহরণ। 

তিনি বলেন, এটাই বরং ভালো। আমি জানি, কীভাবে ভিড়ে মিশে যেতে হয়, আর সেটা যথেষ্ট উপভোগও করি। আমার ব্যক্তিত্ব এমনই। আর এ বিষয়টির সুবিধাও নিই...।

ফিল্মি ক্যারিয়ারে শুরুর দিকে নিজের চেহারার জন্য নানা মানুষের অপছন্দের শিকার হলেও নওয়াজের সাফল্যই প্রমাণ করে যে প্রতিভাই আসল। সেটাই বলে শেষ কথা।

Advertisement

হৃতিক রোশন নওয়াজউদ্দিন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম