Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও, বলে কাকে খোঁচা দিলেন অপু বিশ্বাস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:৩৬ এএম

ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও, বলে কাকে খোঁচা দিলেন অপু বিশ্বাস

Advertisement

বর্তমানে ঢালিউড কুইন অপু বিশ্বাস হাজির হচ্ছেন নতুন নতুন কাজ নিয়ে। বৈচিত্রময় ফটোশুটে নিজেকে ফুটিয়ে তুলছেন নান্দনিক ধারায়। নিয়মিত ব্যায়াম করেও ফিটনেস ধরে রেখেছেন তা ছবিতে স্পষ্ট। আসন্ন ঈদের ফটোশুট ছাড়াও নতুনভাবে সামনে এলেন অপু বিশ্বাস। এবার কালো পোশাকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন অপু। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’ এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে অপুর রূপের বেশ প্রশংসা করেছেন। মুনিয়া জাহান লিখেছেন, ‘বিউটি কুইনে অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের ভাষ্য, ‘এই পিক গুলায় সত্যিই দেখতে ভালো লাগছে।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন অপু বিশ্বাস। এরপর দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। বর্তমানে ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে ছেলের আবদারগুলো দুজনে পূরণ করেন।

Advertisement

অপু বিশ্বাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম