সৈয়দ আব্দুল হাদীর নতুন চার গান
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। সম্প্রতি তিনি চ্যানেল আইয়ের জন্য চারটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। আজম বাবুর পরিকল্পনা ও পরিচালনায় আগামী ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘জীবনের গান’ নামক অনুষ্ঠানে এ গানগুলো প্রচার হবে।
গানগুলোর সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও নির্দেশনা দিয়েছেন আজম বাবু। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান।
নতুন গান প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আমিতো আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে, আর নতুন গান করব না। কিন্তু সাগর, জিয়া আর বাবু আমাকে অনেকটাই জোর করেই গাওয়ালো। তাদের নিষেধ করতে পারিনি। আর রফিকুজ্জামানের সঙ্গে তো আমার ষাট বছরের সম্পর্ক। এভাবেই আসলে গানগুলো করা হয়ে গেল।’
