Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অ্যাকশন থেকে রোম্যান্স, অঙ্কুশই কি কৌশানীর প্রেমিক?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:০৫ পিএম

অ্যাকশন থেকে রোম্যান্স, অঙ্কুশই কি কৌশানীর প্রেমিক?

Advertisement

টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার বৃহস্পতি এখন তুঙ্গে? নিজে প্রযোজনা করছেন ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমাটি। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজার সিনেমা ‘রক্তবীজ ২’-এর জবরদস্ত খলনায়ক তিনি। ১১ এপ্রিল মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’। তাতেও রয়েছেন তিনি। শুধু থাকা নয়, সম্ভবত তিনি  সিনেমার নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে রোমান্টিক ভূমিকায় অভিনয়ও করছেন। তেমনই  সিনেমা প্রথম প্রকাশ্যে আনছে ভারতীয় একটি গণমাধ্যম।

ইতোমধ্যে সিনেমার টিজার ও গান প্রকাশ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে, যা দেখে আন্দাজ করা যায়, সিনেমাতে অভিনেত্রী কৌশানীর বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। সম্ভবত ‘সাবেক’ হিসেবে। তা হলে অঙ্কুশ কী ভাবে থাকছেন?— এমন প্রশ্নের উত্তরে অঙ্কুশে বলেন, একটি গানের দৃশ্যে কৌশানীর সঙ্গে আমায় দেখা যাবে। সৃজিতদার অনুরোধে অতিথি চরিত্রে অভিনয় করেছি। 

গান দিয়েই ‘রক্তবীজ’-এ পা রেখেছিলেন অভিনেতা। তার আবদারে সিনেমার অন্যতম পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘রক্তবীজ ২’ বানাচ্ছেন বলে খবর। সেখানে অঙ্কুশ খলনায়ক। এভাবেই কি সৃজিতের পরের ‘সোসাইটি’তেও অঙ্কুশ জায়গা পাকা করে ফেললেন? দরাজ হেসে অভিনেতা জানালেন, সে রকম কিছুই নয়।

একা অঙ্কুশ নন, এ সিনেমাতে সৃজিতের অনুরোধে অতিথি চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, শ্রুতি দাস, অঞ্জনা বসু, সোমক ঘোষ, নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়ও। ঠিক ‘হেমলক সোসাইটি’তে যেমন দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, বরুণ চন্দ, সব্যসাচী চক্রবর্তী, সোহাগ সেন, ব্রাত্য বসু, রাজ চক্রবর্তী, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রিয়াংকা সরকারকে। 

প্রসঙ্গত, অনন্যা, রোশনি, শ্রুতি সৃজিতের পরিচালনায় আগেও কাজ করেছেন। তাদের দেখা গেছে যথাক্রমে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘অতি উত্তম’, ‘এক্স প্রেম’  সিনেমাতে।

Advertisement

অঙ্কুশ অ্যাকশন কৌশানীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম