Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমি কি কাউকে অসম্মান করেছি- সমালোচনার জবাবে দিলেন বর্ষা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:১০ এএম

আমি কি কাউকে অসম্মান করেছি- সমালোচনার জবাবে দিলেন বর্ষা

Advertisement

ঢাকাই সিনেমার অভিনেত্রী বর্ষা স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সোশাল মিডিয়ায় আসলে সবকিছু বলতে নেই। আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে!

তিনি নিজের সন্তানদের কথা চিন্তা করেই অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করে বর্ষা বলেন, আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন। মৌসুমি-ওমর সানি কিংবা নাইম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি।

তিনি আরও বলেন, আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারও বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।

বর্ষার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ সমালোচনা করেছেন। তবে বর্ষা মনে করেন, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজস্ব এবং এটি নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই।

Advertisement

বর্ষা অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম