Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেহজাবীন চৌধুরীর অন্যরকম ঈদ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম

মেহজাবীন চৌধুরীর অন্যরকম ঈদ

Advertisement

এবারের ঈদটা মেহজাবীন চেৌধুরীর জীবনে একটু ব্যতিক্রম। বিয়ের প্রথম এই প্রথম ঈদ করছেন স্বামীকে নিয়ে। 

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এক সংবাদ সম্মেলনে ঈদের পরিকল্পনার কথা জানিয়েছেন। 

মেহজাবীন চৌধুরী বলেন, ‘ঈদে আমাদের আলাদাভাবে সেরকম কিছু আয়োজন করা হয়নি। যেহেতু দুই পরিবার একসঙ্গেই এইবার ঈদ করব। এই ঈদটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার।’

তার ভাষ্যে, ‘ঈদের দিন সবাই আসবে আমরা একজন আরেকজনকে দেখবো এই জিনিসটা যদি সুন্দর মতো হয় এটায় আশা করছি এবং এটার জন্য উন্মুখ হয়ে আছি।’

এদিকে মেহজাবীনের স্বামী নির্মাতা আদনান আল রাজীব বলেন, পরিবার পাশে থাকলে সবসময় ভালো লাগে। 

শ্যালিকা মালাইকাকে নিয়ে আদনান বলেন, যখন আমার আড্ডা হয় তখন আমার কাছে মালাইকাকে আলাদা কোনো শালিকা মনে হয় না। আমরা একজন আরেকজনকে অনেকদিন থেকে চিনি। আমরা ইতোমধ্যে একটা পরিবারের মধ্যে আছি।’ 

Advertisement

মেহজাবীন চেৌধুরী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম