Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শ্রীদেবীর সামনে অস্বস্তিতে পড়েছিলেন অনিল, কেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পিএম

শ্রীদেবীর সামনে অস্বস্তিতে পড়েছিলেন অনিল, কেন?

ছবি:সংগৃহীত

Advertisement

ঘটনা ১৯৯১ সালের। ‘লমহে’ সিনেমায় বলিউড অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা অনিল কাপুর। নায়ক একই সঙ্গে মা ও মেয়ের প্রেমে পড়বে— এমনই ছিল এ সিনেমার গল্প।

‘লমহে’ সিনেমার গল্প সময়ের তুলনায় আধুনিক ছিল বলে মনে করেন অভিনেতা। কিন্তু নিজের ‘লুক’ নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না অনিল কাপুর। তবে এ সিনেমার গল্প পরে দর্শকদের পছন্দ হবে বলে বিশ্বাস ছিল তার। 

এক মাথা কালো চুল। মুখে মোটা গোঁফ।— অনিল কাপুরকে এভাবেই দেখতে অভ্যস্ত দর্শক। অধিকাংশ সিনেমাতেই এই রূপেই তাকে দেখা গেছে। কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনে নিজেদের চেহারায় বদল আনতে হয় অভিনেতাদের। একই অভিজ্ঞতা হয়েছে অনিলেরও। একসময়ে নাকি নায়িকার সামনে নিজেকে দেখে নগ্ন পর্যন্ত মনে হয়েছিল অভিনেতার। নিজের সেই চেহারা নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না অনিল। বরং অস্বস্তিই ছিল তার।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অনিল বলছিলেন—‘লমহে’ সিনেমার সময়ে নিজেকে নগ্ন মনে হয়েছিল। আমাকে দেখে সবাই চমকে গিয়েছিল। সেই প্রতিক্রিয়া মোটেও ইতিবাচক ছিল না। দর্শকরা আমাকে ‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’-এর মতো সিনেমাতে পছন্দ করেছিলেন। কিন্তু এ সিনেমাতে আমাকে দেখে ওদের মনে হয়েছিল— আমরা এই ভাবে অনিলকে দেখতে চাই না।

উল্লেখ্য, ‘লমহে’ বক্স অফিসে সফল হয়নি। দর্শকদের এই গল্প পছন্দ হয়নি বলেই সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল। তবে অনিল মনে করেন, সিনেমাতে তার ‘লুক’ও পছন্দ হয়নি দর্শকদের। এ সিনেমার জন্য গোঁফ কামিয়ে ফেলতে হয়েছিল অভিনেতাকে। অনিল কাপুরকে শেষ দেখা গেছে ‘ফাইটার ’ ও ‘সাভি’ সিনেমায়।

Advertisement

শ্রীদেবী অনিল কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম