Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নতুন করে কার সঙ্গে সংসার গোছানোর ইঙ্গিত মাহিয়া মাহির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম

নতুন করে কার সঙ্গে সংসার গোছানোর ইঙ্গিত মাহিয়া মাহির

ছবি:সংগৃহীত

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন তিনি।  অভিনেত্রী জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক কিংবা অনুষ্ঠান— নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন সামাজিক মাধ্যমে। এবার অভিনেত্রী সংসার গোছানোর মন ছুঁয়ে যাওয়া একটি পোস্ট দিলেন।

সম্প্রতি মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন— খুব সুন্দর একটা সংসার গুছাবো ঠিক আছে। কখনো লবণ কম, কখনো বেশি, আবার কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য।

মাহিয়া মাহি আরও লিখেছেন, কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করব না; বরং আমরা তুমুল গল্প করব, হাসব, হাসাবো— খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।

অভিনেত্রী বলেন, সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে-মুচড়ে দেবে। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে বলে জানান মাহিয়া মাহি।

Advertisement

মাহিয়া মাহি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম