Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অবশেষে বিয়ে করলেন শামীম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পিএম

অবশেষে বিয়ে করলেন শামীম

ছবি: ফেসবুক

Advertisement

শামীম হাসান সরকারের বিয়ে নিয়ে কম গুঞ্জন ওড়েনি। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। তবে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন তিনি। সে পোস্টের ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।


এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। এই ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানেরও দেখা মিলেছে।

স্ত্রীর পরিচয় সম্পর্কে অবশ্য ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি এই অভিনেতা।

Advertisement

শামীম হাসান সরকার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম