Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদের সিনেমার গান: ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘চাঁদ মামা’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:০৩ পিএম

ঈদের সিনেমার গান: ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘চাঁদ মামা’

Advertisement

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বেশ কিছু গান ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। এর মধ্যে কিছু গান শ্রোতা-দর্শকদের মন জয় করেছে, আবার কিছু গান মানুষের মুখে মুখে ফিরছে।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ইউটিউবের সংগীত বিভাগের ট্রেন্ডিং তালিকায় ঈদের দুটি সিনেমার গান শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।

সবচেয়ে উপরে এবং প্রথম স্থানে রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার গান ‘চাঁদ মামা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান।

দ্বিতীয় স্থানে রয়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন ৩’ সিনেমার গান ‘কন্যা’। এ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। সিনেমাটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

এই দুটি গানই ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে স্থান পেয়েছে। 

Advertisement

গান শাকিব খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম