Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মঞ্চে শরীর নিয়ে কটাক্ষের পর আপত্তিকর মন্তব্য, যা করলেন অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম

মঞ্চে শরীর নিয়ে কটাক্ষের পর আপত্তিকর মন্তব্য, যা করলেন অভিনেত্রী

Advertisement

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী হাংসিকা মোতওয়ানি। প্রথম পরিচিতি পেয়েছিলেন ছোটপর্দায় হিন্দি ধারাবাহিক ‘শাকা লাকা বুম বুম’-এ অভিনয় করে। এরপর সেখান থেকে বলিউড ও দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিতে পদার্পণ। তবে একবার প্রকাশ্যে তার শরীর নিয়ে মশকরা ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল। সেই মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী।

২০২৩ সালে ‘পার্টনার’ নামে একটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছিলেন হাংসিকা। মনোজ দামোদরন পরিচালিত এ সিনেমায় নায়কের চরিত্রে ছিলেন আদি পিনিসেট্টি। আর পার্শ্ব-অভিনেতা ছিলেন রোবো শঙ্কর। সেই সময় পার্শ্ব-অভিনেতার একটি আক্ষেপ ছিল— অভিনেত্রী হাংসিকাকে ছুঁতে পারেননি তিনি।

সিনেমার প্রচারের সময়ে এক অনুষ্ঠানে হাংসিকাকে রোবো শঙ্কর ‘মোমের পুতুল’ বলে ডেকেছিলেন। এমনকি ‘ময়দার দলা’র সঙ্গে হাংসিকার দেহের বর্ণনা করেছিলেন অভিনেতা। এখানেই শেষ নয়; রোবো বলেছিলেন— আমি হাংসিকার কাছে অনেক অনুরোধ করেছিলাম, যাতে একটা দৃশ্যে তার পা আর ঊরু স্পর্শ করতে পারি। আমি রীতিমতো ওর পায়ে পড়েছিলাম। শুধুই তার পা জোড়া স্পর্শ করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ও রাজি হয়নি।

শুধু নায়করাই স্পর্শ করতে পারেন নায়িকাদের। এই আক্ষেপও করেছিলেন রোবো। সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন হাংসিকাও। কিন্তু এই মন্তব্য শুনেও তিনি প্রতিবাদ করতে পারেননি। অস্বস্তিতে পড়ে শুধু হাসতে থাকেন অভিনেত্রী। তবে এক সাংবাদিক বিষয়টির দিকে আঙুল তুলেছিলেন। পরে রোবোর হয়ে হাংসিকার কাছে ক্ষমা চেয়েছিলেন আরেক অভিনেতা জন বিজয়।

Advertisement

শরীর কটাক্ষ অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম