Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবাবিল পাখি ভীষণ প্রয়োজন: ওমর সানী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:১২ এএম

আবাবিল পাখি ভীষণ প্রয়োজন: ওমর সানী

Advertisement

দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজার ওপর এই নির্মমতার জন্য কাঁদছে সারা বিশ্বের মানুষ। সঙ্গে বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলছে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ।

এছাড়াও সামাজিকমাধ্যমেও ইসরাইলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করছেন সকলে। তবে শুধু সাধারণ মানুষেরই নয়, তারকা অঙ্গনেও পৌঁছেছে ফিলিস্তিনের এই বিষাদ। এবার নিজের জায়গা থেকে প্রতিবাদ করলেন ঢাকাই চিত্রনায়ক ওমর সানি।

সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন, আবার আবাবিল পাখি ভীষণ প্রয়োজন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।’

আরেক পোস্টে এই নায়ক লেখেন, ‘আল্লাহ তুমি আমাকে প্যালেস্টাইনকে যেভাবে ধ্বংস দেখিয়েছো, আমার নবীর কসম, ইসরাইলকে সেভাবে, তার চেয়ে আরও কঠিন ধ্বংস দেখতে চাই।’

ওমর সানীর এই প্রতিবাদের সঙ্গে একমত তার সব ভক্তরা।  

ওমর সানী ছাড়াও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কথা বলেছেন শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান নির্মাতা আশফাক নিপুণ, সংগীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে।

Advertisement

ওমর সানী আবাবিল পাখি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম