Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাল গালিচায় হাঁটবেন কিয়ারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ পিএম

অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাল গালিচায় হাঁটবেন কিয়ারা

ছবি:সংগৃহীত

Advertisement

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে এই অবস্থাতেই তিনি অংশ নিচ্ছেন জনপ্রিয় মেট গালা ফ্যাশন শোয়ে। গত বছর কানে রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সেখানে। কালো ও গোলাপি গাউন পরে গিয়েছিলেন অভিনেত্রী।

স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে ডেট করতেন অভিনেতা কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় কায়দায় বিয়ে করেন তারা। প্রেম পর্ব চলাকালীন সম্পর্ক নিয়ে কারও কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও ভাইরাল আজও। প্রায়ই তা সোশ্যাল মিডিয়ার ফিডে ফিরে ফিরে আসে সেসব ভিডিওগুলো।

প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেওয়ার কারণে অভিনেত্রীর পোশাকের দিকে সেদিন থাকবে সবার নজর। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেত্রী হেঁটেছেন মেট গালার লাল গালিচায়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।

Advertisement

বলিউড কিয়ারা আদভানি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম