Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্বাধীনতা কনসার্টে গাইবেন না আসিফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম

স্বাধীনতা কনসার্টে গাইবেন না আসিফ

Advertisement

ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ‘স্বাধীনতা কনসার্ট।  ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে রাজধানীর ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পবিত্র রমজান মাসে এ বছরের স্বাধীনতা দিবস পড়ায় কনসার্টটি ১১ এপ্রিল করার ঘোষণা দেয় সংগঠনটি।  তবে ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ১১ এপ্রিলের পরিবর্তে একদিন পেছিয়ে ১২ এপ্রিল কনসার্ট আয়োজনের কথা জানায় আয়োজকরা। এরপর পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবারও স্থগিত করা হয় আয়োজনটি।

এ ঘোষণার পরই কনসার্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

এ প্রসঙ্গে আসিফ লেখেন, ‘এই দেশ নয়, ওই দেশ নয়; শুধু মেড ইন বাংলাদেশি শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। প্যালেস্টাইনে বেদনাবিধুর পরিণতির কারণে ১১ এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ এপ্রিল নেওয়া হয়েছিল। গতকাল (পরশু) উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ক্যারিয়ারে আমি একটা বিষয় লক্ষ করেছি, যেকোনো কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী-মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি। সবার আগে বাংলাদেশ কনসার্ট আমাদের শিল্পীদের জন্য আশা জাগানিয়া একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল। স্থগিত হওয়ার কারণে শিল্পী, মিউজিশিয়ান, সাউন্ড, লাইট, স্টেজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবার নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত্যক্ষ করল। কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল, তারাও বঞ্চিত হলো।’

কনসার্টে আর অংশ না নেওয়ার কথা জানিয়ে আসিফ লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে হতাশ। আমার টিমকে বলে দিয়েছি, বাংলাদেশের অভ্যন্তরে কনসার্ট আমাদের জন্য আসলে অধরাই রয়ে গেল। সারা পৃথিবী চলবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আশায় আশায় বেঁচে থাকবে, সেটা হবে না। সবার আগে বাংলাদেশ কনসার্টের জন্য আবার একটা ডেট হবে, কনসার্টও হবে। তবে আমি আর থাকতে চাই না। আমি শিল্পী, এটা আমার আয়রোজগারের জায়গা। এ জায়গাটা আবার সিদ্ধান্তের খড়্গে পড়ে যেন অনিশ্চিত না হয়ে যায়! যথেষ্ট হয়েছে। এগিয়ে যাক সবার আগে বাংলাদেশ কনসার্ট। শুভকামনা। আমি রূপকথার সেই অন্ধ রাজকুমারের মতো আগের জায়গাতেই থাকি।’

প্রসঙ্গত, স্বাধীনতা কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল নগর বাউল জেমস, আসিফ আকবর, ফেরদৌস ওয়াহিদ, বেবী নাজনীন, আগুন, পড়শী, প্রীতম হাসান, ব্যান্ড ফিডব্যাক, আর্ক, শিরোনামহীন, পাওয়ার সার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথসহ আরও অনেকের।

Advertisement

িআসিফ আকবর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম