Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইউলিয়ার সাহস জোগান সালমান খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম

ইউলিয়ার সাহস জোগান সালমান খান

ছবি: সংগৃহীত

Advertisement

বক্স অফিসে লাভের মুখ দেখেনি ‘সিকেন্দার‘। মুক্তির দুদিনের মাথায় বাতিল হয়েছে একাধিক শো। দর্শকদের আগ্রহও কম। যদিও সালমান খানের এই ছবি দেখেই কেঁদেছেন ইউলিয়া ভান্তুর। রোমানিয়ান এই গায়িকা ও উপস্থাপিকার কণ্ঠে ভাইজানের স্তুতি। তিনি জানিয়েছেন, যখনই লো ফিল করেন, তখনই তাকে সাহস যোগান সালমান।

ফিল্মফেয়ারকে ইউলিয়া বলেছেন,‘সবার জীবনে এমন একজন থাকা দরকার, যে তোমাকে বিশ্বাস করবে। সে (সালামান) এমন একজন ব্যক্তি যে আমার কণ্ঠস্বর এবং আমার প্রতিভার উপর বিশ্বাস করেছে। যখন নিজের প্রতি সন্দিহান হতাম, তখন সে আমাকে উৎসাহিত করেছিল। যখন আমি ঠিক থাকতাম না, তখনও।’

ইউলিয়া আরও বলেন, ‘আমি কোথাও ছিলাম না, এখন হিন্দি গান গাচ্ছি। একই সঙ্গে আমি সেসব লোক পেয়েছি যারা আমাকে বিশ্বাস করে। আমি যা করতে পারি তারচেয়েও বেশি বিশ্বাস আমার প্রতি তারা রাখে। এটি সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি সত্যিই খুশি। নিজেকে ভাগ্যবান মনে করছি।’

অনেক আগেই ‍গুঞ্জন উঠেছে, সালমানের সঙ্গে কি প্রেম করছেন ইউলিয়া? যদিও কেউ এখনও মুখ খোলেনি। তবে প্রায়ই একসঙ্গে দুজনকে দেখা যায়। গতবছর বলিউড সুপারস্টারকে ইউলিয়ার বাবার জন্মদিন্ উদযাপনে দুবাইতে দেখা গিয়েছিল। সম্প্রতিও তারা ক্যামেরা বন্দি হয়েছেন কয়েকবার।

Advertisement

ইউলিয়া সালমান খান সিকেন্দার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম