Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও সুসংবাদ দিলেন গওহর খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম

আবারও সুসংবাদ দিলেন গওহর খান

Advertisement

‘বিগ বস’ জয়ী ও বলিউড অভিনেত্রী গওহর খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। স্বামী কোরিওগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে একটি আনন্দপূর্ণ ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। এতে স্পষ্ট হয়েছে তার বেবি বাম্প।  পাশাপাশি নিজেই দিলেন এমন ‍সুসংবাদ। 

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে গওহর লিখেছেন, ‘সবার ভালোবাসা ও প্রার্থনা প্রয়োজন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে।’ 

ভিডিওতে স্বামীর সঙ্গে নাচতে দেখা যায় গওহরকে। নাচতে নাচতে বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী।

ভিডিও পোস্ট করতেই ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।  পাশাপাশি বলিউডের অনেক তারকাও গওহরকে অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনরা লিখেছেন, ‘এটা তো দারুণ সুসংবাদ। তোমাকে ও জ়ায়েদকে বুক ভরা ভালোবাসা জানাই। আসন্ন সন্তানের বড় ভাই জেহানকেও আদর ও ভালোবাসা।’

উল্লেখ্য, ২০২০ সালে জ়ায়েদকে বিয়ে করেছেন গওহর। ২০২৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান। 

Advertisement

গওহর খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম