Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গর্ভপাত হতে বসেছিল শাহিদপত্নী মীরার, শোনালেন সেই অভিজ্ঞতার গল্প

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০২:১৭ পিএম

গর্ভপাত হতে বসেছিল শাহিদপত্নী মীরার, শোনালেন সেই অভিজ্ঞতার গল্প

ছবি:সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে তার বয়সের ব্যবধান ১৪ বছর। অল্প বয়সেই বলি তারকাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী মীরা কাপুর। সম্পর্ক করে বিয়ে হলেও দুজনের প্রেমে নাকি কোনো ঘাটতি ছিল না। মাত্র ২০ বছর বয়সে বিয়ে হয় মীরার। পরের বছর, অর্থাৎ ২১ বছর বয়সে মা হন শাহিদপত্নী। 

কিন্তু প্রথমবার মা হওয়ার আগে রয়েছে তিক্ত অভিজ্ঞতাও। গর্ভাবস্থায় সন্তানকে প্রায় হারাতে বসেছিলেন অভিনেত্রী। অল্পের জন্য রক্ষা পেয়েছিল তার গর্ভের সন্তান। এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছিলেন শাহিদপত্নী। তখন মীরা চার মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসক তাকে সাবধান করেছিলেন। জানিয়েছিলেন— গর্ভপাত পর্যন্ত হতে পারে। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নানা সমস্যা বাসা বাঁধতে থাকে মীরার শরীরে। 

অভিনেত্রী বলেন, আমার প্রায় গর্ভপাত হয়েই যাচ্ছিল। আল্ট্রাসোনোগ্রাফি করার সঙ্গে সঙ্গে চিকিৎসক শুয়ে পড়তে বলেছিলেন। শাহিদও ছিল। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ছিল। আমাকে বলা হয়েছিল— কোনোভাবেই বসে থাকা যাবে না। আমাকে সবসময় শুয়ে থাকতে বলা হয়েছিল।

এরপর টানা আড়াই মাস হাসপাতালে কাটিয়েছিলেন মীরা কাপুর। কড়া নিয়মের মধ্যে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। সম্পূর্ণ বিশ্রামে ছিলেন তিনি। হরমোনের ভারসাম্যের অভাবেই গর্ভপাতের সম্ভাবনা ছিল বলে জানান শাহিদপত্নী।  বহু কাঠখড় পোড়ানোর পর অবশেষে জন্ম নেয় শাহিদ-মীরার প্রথম সন্তান— মিশা।

উল্লেখ্য, ২০১৫ সালে শাহিদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীরা। শাহিদকে শেষ দেখা গেছে ‘দেবা’ সিনেমায়।

Advertisement

শহিদ কাপুর মীরা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম