Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফিলিস্তিন নিয়ে মুসলিম বিশ্বের নীরব ভূমিকায় যা বললেন ইলিয়াস কাঞ্চন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:২৪ এএম

ফিলিস্তিন নিয়ে মুসলিম বিশ্বের নীরব ভূমিকায় যা বললেন ইলিয়াস কাঞ্চন

Advertisement

ফিলিস্তিনের ওপর নির্বিচারে হামলা চালানোয় দেশজুড়ে চলছে প্রতিবাদ-আন্দোলন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরাইলি হামলার তীব্রতা। পাখির মতো মানুষ মারা হচ্ছে। দখলদার ইসরাইলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। আহতদের চিৎকারে ভারি আকাশ-বাতাস। ইসরাইলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

অথচ গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেতাকে। প্রতিবাদে তিনি নেমেছেন রাস্তায়। সম্প্রতি  প্রতিবাদ সমাবেশ করেন কাঞ্চন। এরপর 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত হেঁটে যান। 

রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসের সামনে দাঁড়িয়ে ইসরাইলকে দ্রুত গাজায় নৃশংসতা ও শিশুহত্যা বন্ধের দাবি জানান ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেই কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরাইলি বাহিনী। যার কারণে তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শীতল আচরণ করছে।

কাঞ্চন বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফা প্রসঙ্গে মুসলিম বিশ্বের নীরব কিংবা বক্তব্যনির্ভর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরাইলি হানাদারদের ওপর।

Advertisement

ফিলিস্তিন ইলিয়াস কাঞ্চন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম