Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কাঞ্চনের আবারও বিয়ে হওয়ার চান্স আছে: শ্রীময়ী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:২৯ এএম

কাঞ্চনের আবারও বিয়ে হওয়ার চান্স আছে: শ্রীময়ী

ছবি: সংগৃহীত

Advertisement

টালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের মেয়ে কৃষভীর সঙ্গে আলাপ জমান নায়িকা টালি ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার অভিনেত্রীর নতুন সিনেমা দেখতে পৌঁছালেন এ দম্পতি। ‘পুরাতন’ সিনেমার প্রিমিয়ারে একদম বাঙালি সাজে সেজে উপস্থিত ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। অভিনেতা পরেছিলেন সাদা পাঞ্জাবি, অন্যদিকে অভিনেত্রীর সাজে ছিল সাদা-লালের ছোঁয়া। 

সেখানে এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল— কাঞ্চন কখনই ‘পুরাতন’ হচ্ছেন না, সবসময়ে নতুন—এর পেছনে কী কোনো কারণ আছে? উত্তরে শ্রীময়ী মজা করে বলেন, ব্যাটারিতে সবসময়ে পজিটিভ আর নেগেটিভ দুই রকম এনার্জিই লাগে। দুটো পজিটিভ হলে মুশকিল। আমি আর কাঞ্চন দুই প্রজন্ম। ওল্ড আর নিউ দুটো মিশিয়ে যেটি তৈরি হয়েছে, সেটিই কাঞ্চন। 

পাশ থেকে কাঞ্চন বললেন, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। তিনি বলেন, মনে রাখতে হবে— পুরোনো চাল ভাতে বাড়ে। পুরাতন যে আসলে নবীন, সেটি তোমাকে ভাবতে হবে গুরু। 

কাঞ্চনের গাল টিপে আদর করে দিয়ে এরপর শ্রীময়ী মজা করে বললেন, কত গ্লামার দেখুন। চকচক করছে। কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে। লজ্জা পেয়ে কাঞ্চন বলে ওঠেন—এই না না, সর্বনাশ...। 

স্বামী-স্ত্রীর মধ্যে এমন খুনসুটি দেখে সেখানে উপস্থিত সবাই মজা পেয়েছেন। তারাও পাশ থেকে বিভিন্ন মন্তব্য করেছেন। 

উল্লেখ্য, কাঞ্চন আর শ্রীময়ী ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত যেমন উপভোগ করছেন, তেমনই তারা ব্যস্ত কাজ নিয়েও। ‘রক্তবীজ টু’ সিনেমায় দুজনকেই দেখা যাবে। পূজায় মুক্তি পাবে সেই সিনেমা। আর ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে এবার নিয়মিত দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। সেখানে প্রধান খলনায়িকার চরিত্রে রয়েছেন অভিনেত্রী। ধারাবাহিকের প্রোমো আসতেই দর্শকদের মধ্যে শ্রীময়ীর কাজ দেখার উৎসাহ বাড়ছে।  

Advertisement

টালিউড কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম