Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘বরবাদের টিকিট আমার পরিবারও পাচ্ছে না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম

‘বরবাদের টিকিট আমার পরিবারও পাচ্ছে না’

Advertisement

গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। এই সিনেমা মুক্তির দিন থেকেই হাউজফুল। শো বাড়ানোর পরও সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা। 

যে কারণে শুরু থেকেই ছবিটির টিকেট সংকট দেখা যায়। টিকিট না পেয়ে হতাশ হচ্ছে দর্শকরা। এর ফলে অন্য সিনেমা দেখেই বাসায় ফিরছেন অনেকে।

তবে শুধু দর্শকই নয়, শাকিব খানের পরিবারও ‘বরবাদ’ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক। 

এক সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় তারা ‘বরবাদ’ দেখতে পারেনি।’

শাকিব খান বলেন, ‘প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকেট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে।’

এদিকে বাংলাদেশে সাফল্যের পর আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। 

Advertisement

বরবাদ শাকিব খান

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম