Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দিব্যাঙ্কার সঙ্গে ডিভোর্সের গুঞ্জন, মুখ খুললেন বিবেক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম

দিব্যাঙ্কার সঙ্গে ডিভোর্সের গুঞ্জন, মুখ খুললেন বিবেক

Advertisement

বলিউড তারকা দিব্যাঙ্কা ও বিবেকের ৯ বছরের দাম্পত্য নাকি ভাঙতে বসেছে। সম্প্রতি এমন গুঞ্জন শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০১৬ সালের ৮ জুলাই বিয়ে হয়েছিল তাদের। অবশেষে ডিভোর্সের খবরে মুখ খুললেন অভিনেতা বিবেহ দাহিয়া।

এক সাক্ষাৎকারে বিবেক দাহিয়া বলেন, ‘আমরা এই খবরটা উপভোগ করছি। দিব্যাঙ্কা এবং আমি এগুলো শুনে হাসছিলাম। যখন খবর শুনি তখন আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর ভাবছিলাম, খবরটা লম্বা চললে শুনতে শুনতে পপকর্নও অর্ডার করে দেব।

বিবেক আরও বলেন, ‘মি ইউটিউব ব্লগার এটি তৈরি করেছেন। আমি জানি, এই ক্লিকবেট হেডলাইন কীভাবে কাজ করে। আপনি এমনই উত্তেজনাপূর্ণ হেড করবেন, আর লোকজন সেটাই দেখবেন। তবে এই খবরের মধ্যে কোনো সত্যতা নেই। আমাদের এমন অবাস্তব বিষয়গুলো নিয়ে লোকজনকে উৎসাহিত করা উচিত নয়।

২০১৬ সালের জানুয়ারিতে 'ইয়ে হ্যায় মহব্বতে' সিরিয়ালের সহ অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বাগদান সারেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। পরে ২০১৬ সালের ৮ জুলাই তারা সাতপাকে বাঁধা পড়েন। ভোপালে হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান। তারপর থেকে সুখেই সংসার করছেন এই দম্পতি। 

প্রসঙ্গত, বিবেকের আগে ‘বানু ম্যায় তেরি দুলহন’ অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্কে ছিলেন দিব্যাঙ্কা। দীর্ঘ ৮ বছর সম্পর্কে থাকার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। সেসময় সেই সম্পর্ককে 'বিষাক্ত সম্পর্ক'-এর তকমা দিয়েছিলেন দিব্যাঙ্কা। এরপরই সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে সম্পর্কে জড়ায় দিব্যাঙ্কা। 

Advertisement

দিব্যাঙ্কা বিবেক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম